হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন, জেলা পুলিশের শোক

কুমিল্লা প্রতিনিধি 

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক। ছবি: সংগৃহীত

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ সাইফুল মালিক মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যায় থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ সাইফুল মালিকের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের ছেলে। ১৯৮১ সালে জন্মগ্রহণকারী সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর সম্পন্ন করার পর ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

পুলিশ বাহিনীতে দায়িত্ব পালনের বিভিন্ন পর্যায় অতিক্রম করে তিনি সর্বশেষ কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মোহাম্মদ সাইফুল মালিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ব্রাহ্মণপাড়া ও কসবায় ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান মাসুদকে আবার গ্রেপ্তারের দাবি বিএনপির

তিতাসে ভ্যানচাপায় শিশু নিহত

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লা জিলা স্কুলের ৩২ শিক্ষার্থী পেল অ্যালামনাই শিক্ষাবৃত্তি

নিখোঁজের ২ দিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

৩২ বছরের শিক্ষকতা শেষে জান্নাতুল ফেরদৌসকে সংবর্ধনা, মোটর শোভাযাত্রায় বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থীরা

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

এমপি হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান উপজেলা বিএনপির

প্রবাসীদের অর্থে সেতু নির্মাণ, দুর্ভোগ কমল ৫ গ্রামের মানুষের