হোম > সারা দেশ > কুমিল্লা

মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ৪ জন গুলিবিদ্ধ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দিতে প্রজেক্টে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এত চারজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে উপজেলা গৌরীপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁরা হলেন ইয়াসিন মিয়া, নাঈম হোসেন ও ফরহাদ হোসেন।

আহত ব্যক্তিরা হলেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৪০), তাঁর ছোট ভাই ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে মো. ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে উপজেলার গৌরীপুর ইউনিয়নের ওলানপাড়া ও উত্তর হরিপুর প্রজেক্টে মাছ ধরতে যায় পারভেজ গ্রুপের লোকজন। এ সময় ইসমাইল তাঁর লোকজনসহ গিয়ে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে উভয় পক্ষের চারজন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ওলানপাড়া ও উত্তর হরিপুর প্রজেক্টে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটছে। আমি নিজে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করেছি। আটক ইয়াসিন পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। এ ঘটনায় গোলাগুলির সঙ্গে কারা জড়িত, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া

চার্জশিট দেয়নি পুলিশ বিচার শুরুর অপেক্ষা

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ