হোম > সারা দেশ > কুমিল্লা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার উপস্থিতি

মারুফ কিবরিয়া, কুমিল্লা থেকে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। দিনের শুরুতে আবহাওয়া ভালো থাকলেও ভোট শুরুর আধ ঘণ্টার মধ্যেই নেমে আসে বৃষ্টি। এতে ভোটার উপস্থিতি কিছুটা কমে আসে। ঘণ্টাখানেক বৃষ্টির পর আবহাওয়া এখন স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। 

কুমিল্লা দক্ষিণ সদরের শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাকতলা উচ্চবিদ্যালয় ও নগরের হোচ্ছামিয়া বিদ্যালয়ে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। 

শাকতলা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৪১ জন। এই কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ আজকের পত্রিকা’কে জানান, সকাল ১০টা পর্যন্ত ১২ শতাংশ ভোট পড়েছে। 

ভোট দিতে আসা হাসিনা বেগম বলেন, ‘শুনছি ভেতরে মেশিন নষ্ট। তাই সময় বেশি লাগছে। আমি এক ঘণ্টারও বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো ভোট দিতে পারিনি।’ 

আরেক নারী ভোটার হোসনে আরা বলেন, ‘খুব গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েছি। এত সময় লাগবে জানলে ভোট দিতে আসতাম না। শুনেছিলাম ইভিএমে নাকি তাড়াতাড়ি ভোট দেওয়া যায়।’ 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

ইভিএম বিকল হয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘মেশিন নষ্ট হলে তো আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিতাম। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ওরা তো আর ভেতরে যাচ্ছে না। ভেতরে ভোট দিতে সময় লাগে। কেউ কেউ ধারণা করেই মেশিন নষ্টের কথা বলছেন।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

কুমিল্লা বোর্ডে ঝরে পড়েছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী

‘হয় সে আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতেই আমার মৃত্যু হবে’

চায়ের দোকানে গাঁজা বিক্রি, দোকানি আটক

কুমিল্লায় ভারতীয় সীমান্তের শূন্যরেখায় নারীর মরদেহ উদ্ধার

বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু, সাড়ে চার ঘণ্টা পর মিলল মরদেহ

ফেসবুকে প্রেম: গর্ভপাত ও বিয়েতে অস্বীকৃতি, তরুণকে হত্যায় আটক কিশোরী

দাউদকান্দিতে মাটি কাটা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত মকবুলের ঢাকায় মৃত্যু, মামলা

‘ভিটামিন ‘‘এ’’ শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

দেশে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

অটোরিকশা চুরিতে থমকে গেল পঙ্গু মনিরের জীবনের চাকা