হোম > সারা দেশ > কুমিল্লা

কুসিক মেয়র পদে পাঁচজনের মনোনয়ন বৈধ, একজনের শুনানি বিকেলে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের যাচাই-বাছাইয়ে পাঁচজন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া একজন মেয়র পদপ্রার্থীর কাগজে ত্রুটি থাকায় বিকেলে শুনানির সময় ধার্য করা হয়। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়। 

শুরুতে মেয়র পদপ্রার্থীদের মনোনয়ন বাছাই কার্যক্রম আরম্ভ হয়। বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

বাছাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, সাবেক মেয়র বিএনপির নেতা মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ ইমরান খানের কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় বেলঅ ৩টায় শুনানি ধার্য করা হয়। বিকেল ৪টা পর্যন্ত বাছাই কার্যক্রম চলবে। 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন

এর আগে ১৭ মে পর্যন্ত কুসিক নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর ১২০ জন ও মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

কুমিল্লায় আড়াই ঘণ্টা পর এক লেনে ট্রেন চলাচল শুরু

এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেক ট্রেনের বগি লাইনচ্যুত, রেলপথে চট্টগ্রাম বিচ্ছিন্ন

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে কারাগারে

ধর্ষণ মামলায় বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

প্রথম সন্তানকে হারানোর পর দ্বিতীয় সন্তানও ক্যানসারে, বাঁচানোর আকুতি মা-বাবার

দেবিদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত, আহত ২

চৌদ্দগ্রামে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ

চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের পেছনে আরেক বাসের ধক্কা, সুপারভাইজার নিহত

লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

সুস্থ ঘোষণা করে ছাড়পত্র, আদালতের মাধ্যমে কারাগারে জিসান