হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লা প্রতিনিধি

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত তিনজন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক। সংঘর্ষ চলাকালে তাঁরা ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয় বাসিন্দারা জানান। আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যান। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ৩ আগস্ট এই দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হন। ওই ঘটনার পর গ্রামে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবার নিরাপত্তাহীনতার কারণে এলাকা ছেড়ে থাকতে বাধ্য হয়। সম্প্রতি সেনাবাহিনীর মধ্যস্থতায় ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে আসার পর থেকে এলাকায় আবার উত্তেজনা বাড়তে থাকে। স্থানীয় বাসিন্দাদের মতে, সেই বিরোধের সূত্র ধরেই আজ এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এলাকায় টহল জোরদার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দাউদকান্দিতে মাটি কাটা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত মকবুলের ঢাকায় মৃত্যু, মামলা

‘ভিটামিন ‘‘এ’’ শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’

দেশে ফিরেই বিমানবন্দরে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

অটোরিকশা চুরিতে থমকে গেল পঙ্গু মনিরের জীবনের চাকা

কুমিল্লায় কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

কুমিল্লায় গুলিবিদ্ধ স্কুলছাত্র: আটক যুবকের তথ্যে পিস্তল-গুলি উদ্ধার

মাদক কারবারিদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ স্কুলছাত্র ঢামেকে, বের করা যায়নি গুলি

মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টিফিন বিরতিতে বেরিয়ে গুলিবিদ্ধ স্কুলছাত্র

কুমিল্লায় আড়াই ঘণ্টা পর এক লেনে ট্রেন চলাচল শুরু

এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেক ট্রেনের বগি লাইনচ্যুত, রেলপথে চট্টগ্রাম বিচ্ছিন্ন