হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

আটক ভারতীয় নাগরিক তাজিনদার সিং (৫০)। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের একটি বাড়িতে চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক হয়েছেন। তাজিনদার সিং (৫০) নামের ওই ব্যক্তিকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

গতকাল বৃহস্পতিবার উপজেলার ইলিয়াগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফার ভাড়া বাসায় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন ধরে দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুস লিমিটেড নামের একটি কারখানায় ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামের মুস্তাফার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। গতকাল সকালে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে কক্ষে নিয়ে যান। এরপর গায়ের স্পর্শকাতর স্থানে হাত দেন। আরেকটি শিশু বিষয়টি দেখে তার মাকে খবর দেয়। শিশুটির মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে পিটুনি দিয়ে ঘরে আটক করে রাখে।

বিষয়টি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আমিনুল ইসলামকে জানালে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অভিযুক্তকে ওই বাড়ি থেকে আটক করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি ভারতের পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার চণ্ডীগড়ের বাসিন্দা পাল সিংয়ের ছেলে।

এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে আসি। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দাউদকান্দি গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিং, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আব্বুকে ছেড়ে দিতে বলেছিলাম, তবু তারা মেরে ফেলেছে: শিশু সাদিয়া

চার্জশিট দেয়নি পুলিশ বিচার শুরুর অপেক্ষা

কুমিল্লায় পাউবোর জমি নিয়ে দ্বন্দ্বে যুবদলকর্মী খুন, প্রধান অভিযুক্ত ভাইসহ আটক

এক বোনকে বাঁচাতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ধর্মীয় পরিচয়ে কেউ বৈষম্যের শিকার হবেন না, এমন বাংলাদেশ গড়তে হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৫১৯ জন আটক

বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ