হোম > সারা দেশ > কুমিল্লা

চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে অটোচালকের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মো. হৃদয় (১৯) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে। নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের হেদায়েতুল্লার ছেলে।

রাত ১১টার দিকে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

হৃদয়ের বন্ধু রাকিব জানান, রাত সাড়ে ৮টার সময় ধোড়করা বাজারের পূর্ব পাশে স্থানীয় ঘোষতল গ্রামের প্রান্ত ও শাকতলার আসিফ নামে দুই কিশোর রাস্তার মাঝে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে কথা-কাটাকাটি হয়। তাৎক্ষণিক সেখানে বিষয়টি শেষ হলেও কিছুক্ষণ পর ঘোষতল গ্রামের কিশোর গ্যাং লিডার রাজিবের নেতৃত্বে প্রান্ত, রিফাত ও ফানসির নেতৃত্বে বেশ কয়েকজন কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে বাজারে অবস্থান করে। কিছুক্ষণ পর ওয়াসিমের গ্যারেজে শাকতলার অটোচালক হৃদয় সিএনজি রাখার জন্য প্রবেশ করলে কিশোর গ্যাং লিডার রাজিব চালক হৃদয়কে এলোপাতাড়ি বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয়ের ভাই ফারুক হোসেন বলেন, ‘আমার ভাই সিএনজি অটোচালক। লোকজনের মাধ্যমে আমি জানতে পেরেছি কিশোর গ্যাং সদস্যরা ছুরি মেরে আমার ভাইকে হত্যা করেছে।’

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকিব মাহমুদ মাহি বলেন, ‘হৃদয়কে কিছু লোক রাত সাড়ে ৯টায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। আমরা তাঁর বুকের ডান পাশে গভীর আঘাতের চিহ্ন দেখতে পাই। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।’

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, ‘খবর পেয়ে আমরা অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযানে নেমে পড়েছি। তবে ঠিক কী কারণে হৃদয়কে হত্যা করা হয়েছে, তা জানারও চেষ্টা করছি।’

দেবিদ্বারে ঊর্ধ্বমুখী সবজি ও মাছের দাম, চাপে নিম্ন-মধ্যবিত্ত পরিবার

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

শিক্ষার্থীদের বদলি হওয়া শিক্ষক বললেন, ‘তোমরা আমার চাকরিটা খাইও না’

প্রাইভেট কারচালকের আসনের নিচ থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, চালক আটক

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৪ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন, জেলা পুলিশের শোক

ব্রাহ্মণপাড়া ও কসবায় ৩০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান মাসুদকে আবার গ্রেপ্তারের দাবি বিএনপির

তিতাসে ভ্যানচাপায় শিশু নিহত

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ