হোম > সারা দেশ > কক্সবাজার

ছাগলে বাদামখেত খাওয়া নিয়ে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১

কক্সবাজার ও চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ছাগলে বাদামখেত খাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের সংঘর্ষে কুলছুমা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সারে ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কুলছুমা বেগম ওই ওয়ার্ডের নুর মোহাম্মদের স্ত্রী। 

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি কার্যালয়ের পাশে মো. জকরিয়া ও নূর মোহাম্মদেের বসতভিটা রয়েছে। গতকাল শুক্রবার দিনের বেলায় মো. জকরিয়ার খেতের কিছু বাদামগাছ মোহাম্মদের ছাগল খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে দুই পরিবারের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়।’ 

ইউপি চেয়ারম্যান আজিমুল হক আরও বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে দুই পরিবারের সদস্যরা দা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় কুলছুমা বেগমসহ অনন্ত ৯ জন আহত হন। আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। চমেকে নেওয়ার পথে কুলছুমা বেগম মারা যান।’ 

এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘কী কারণে এই সংঘর্ষ ও খুনের ঘটনা ঘটেছে, তা উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে।’

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনে লুটপাট

রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ মরদেহ কক্সবাজারেই, ব্যবস্থাপকের ৭ দিনের রিমান্ড আবেদন

কক্সবাজারে বিলাসবহুল ফ্ল্যাটে মাদকের ব্যবসা, ৩ লাখ পিস ইয়াবাসহ তিনজন আটক

প্রশাসনের সামনে সব হলেও দেখার কেউ নেই

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: কারণ অনুসন্ধানে তদন্ত দল, খোঁজ নেই মুক্তার

রিসোর্টে অগ্নিকাণ্ড: টয়লেটে জড়াজড়ি করে পড়ে ছিল দম্পতি ও দুই শিশুর দগ্ধ লাশ