হোম > সারা দেশ > কক্সবাজার

শোক দিবসে উখিয়া উপজেলা প্রশাসনের কর্মসূচি 

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে শুরু হবে দিবসের কর্মসূচি। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিশিষ্টজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। 

সভা শেষে প্রাথমিক পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ পর্যালোচনা ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

দুপুরে ১৯৭৫ এর ১৫ এ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের স্মরণে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় চলবে বিশেষ প্রার্থনা। 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, "যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে সকলের অংশগ্রহণে গৃহীত কর্মসূচিগুলো পালন করা হবে।"

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’