হোম > সারা দেশ > কক্সবাজার

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোচোড়া বাজারে আগুন 

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ ব্লকে অবস্থিত মোচোড়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা এমদাদুল হক। 

জানা যায়, চলতি বছর রোহিঙ্গা ক্যাম্পে এটি পঞ্চম অগ্নিকাণ্ডের ঘটনা। গত ২ জানুয়ারি ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত ৭০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতালে আগুন লাগে। একই মাসের ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সাড়ে তিন হাজার রোহিঙ্গা। 

পরবর্তীতে ১৭ জানুয়ারি উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যায় ৩০ ঘর। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) চেকপোস্ট সংলগ্ন রোহিঙ্গা বসতিতে অগ্নিকাণ্ডে পুড়ে যায় ৩৫টি ঘর ও দোকান। 

আবুল হাকিম নামে এক রোহিঙ্গা বলেন, শুনেছি প্রথমে একটি দোকান থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। আমরা আগুন দেখতে পেয়ে সেখান থেকে সরে আসি। 
 
স্টেশন কর্মকর্তা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে কীভাবে আগুন লাগল এখন পর্যন্ত তা জানা যায়নি।

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত