হোম > সারা দেশ > কক্সবাজার

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ, ৭ জন রোহিঙ্গা আটক

প্রতিনিধি, (উখিয়া) কক্সবাজার 

ভারতের দিল্লির উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে আসা দুই পরিবারের ৭ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ মঙ্গলবার বিকেলে কুতুপালংয়ের ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লক থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাখাইন প্রদেশের বুচিডং এলাকার মৃত মকবুল আহম্মেদের পুত্র মোহাম্মদ আমিন (৩৫), তাঁর স্ত্রী খদিজা বেগম (২৭), মেয়ে বিবি হাফছা (১২) ও একই এলাকার ছলিম মাহামুদের পুত্র আব্দুর রহমান (২৭), তাঁর স্ত্রী সামজিদা (২৫) এবং ছেলে মোহাম্মদ ওমর (৫), মেয়ে ইয়াছমিন ফাতেমা (৮)।

এপিবিএন সূত্রে জানা গেছে, ২০১০ সালে মিয়ানমার থেকে ভারতে যায় মোহাম্মদ আমিন ও আব্দুর রহমান। সেখানে ১৫ বছর আগে ভারত যাওয়া রহিমা খাতুনের দুই মেয়ে খদিজা ও সামজিদার সঙ্গে তাঁদের বিয়ে হয়। ২০১৭ সালের আগস্টে নতুনভাবে রোহিঙ্গারা বাংলাদেশ আসতে শুরু করলে সে সুযোগে শাশুড়ি রহিমা খাতুন ১ মেয়ে ও ৩ ছেলেকে নিয়ে ভারত থেকে পালিয়ে উখিয়ার রোহিঙ্গার শিবিরে আসেন। কিন্তু পরিবার নিয়ে ভারতেই থেকে যান আমিন ও আব্দুর রহমান। দিল্লির উত্তর প্রদেশে ইউএইনএইচসিআর পরিচালিত মুরাদাবাদের বিকাশ পুরি শরণার্থীশিবিরে নিবন্ধিত হয়েও কোন রকম রেশন ও সহযোগিতা পাচ্ছিলেন না তাঁরা।

সম্প্রতি শাশুড়ি রহিমার সঙ্গে যোগাযোগ করে ২৮ জুন ভারতের শিবির থেকে পালিয়ে সিলেটের মৌলভীবাজার সীমান্ত দিয়ে ৩০ জুন বাংলাদেশে অনুপ্রবেশ করেন তাঁরা। পরে ১ জুলাই থেকে ৫ দিন চট্টগ্রামে থাকার পর গতকাল সোমবার সন্ধ্যায় কুতুপালং বাজারে পৌঁছান। এরপর রহিমা খাতুনের বাড়িতে নিয়ে যায় শ্যালক রোকন উল্লাহ। উখিয়ায় স্বজনের বাড়িতে আসতে সক্ষম হলেও অবৈধ অনুপ্রবেশের গোপন খবর পেয়ে আজ বিকেলে পরিবার দুইটিকে আটক করে এপিবিএন সদস্যরা।

১৪ এপিবিএন এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক আজকের পত্রিকাকে বলেন, সংশ্লিষ্ট ক্যাম্পের ইনচার্জ তাঁদের ক্যাম্প কার্যালয়ে নিয়ে যান। পরে তাঁদের কুতুপালং নিবন্ধিত শরণার্থীশিবিরের আওতাধীন ট্রানজিট সেন্টারে পাঠানো হয়।

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তাদের ফাঁসির দড়ি হাতে নিয়ে বসে আছি: ইশরাক

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে ১৬১৩ বাড়িঘর ক্ষতিগ্রস্ত