হোম > সারা দেশ > কক্সবাজার

বালুখালীতে ৮০ হাজার নিষিদ্ধ এমফিটামিন বড়িসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৮০ হাজার নেশা জাতীয় এমফিটামিন বড়িসহ মনসুর আলী (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মনসুর আলী উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জাফরের ছেলে। 

 ৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালুখালীর ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি/ ৩৭ ব্লক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পানবাজার পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। যার নম্বর- ২৮৪। 

শিহাব কায়সার খান আরও বলেন, এমফিটামিন অবিকল ইয়াবার মতো দেখতে। এটি ইয়াবার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। 

প্রসঙ্গ, এর আগে গত ১৪ জুন একই ক্যাম্প থেকে ৩ লাখ ২৩ হাজার ৩০০টি এমফিটামিন বড়ি, নগদ টাকা, স্বর্ণালংকার উদ্ধারসহ রোহিঙ্গা এক নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করা হয়। 

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’