হোম > সারা দেশ > কক্সবাজার

৮ বছর পরে ভারত থেকে পালিয়ে উখিয়ায় চার শিশুসহ ৫ জন

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ভারতে ৮ বছর থাকার পর পালিয়ে উখিয়া রোহিঙ্গা শিবিরে পালিয়ে এসেছেন চারজন। আজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলার ৩ নম্বর রোহিঙ্গা শিবির থেকে তাঁদের আটক করে আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতরা হলেন-হালিমা খাতুন (২৫), তাঁর চার সন্তান মুসকান (৬), সোহেল (৪), সাহিল (৩) ও রোকসানা (দেড় বছর)।

 ১৪ এপিবিএন অধিনায়ক এসপি মো. নাইমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে ৪ শিশু সন্তানসহ একজন মহিলা পালিয়ে এসেছেন। তাঁরা উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের এফ'র ১০ নম্বর ব্লকে ওই নারীর পিতা আমীর হোসেনের বাড়িতে আছেন। এমন সংবাদে এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।

এসপি আরও বলেন, আকিয়াব জেলার মংডু বসরা এলাকা থেকে ২০১৩ সালে স্বামী সৈয়দ হোসেনসহ ভারতে পাড়ি জমিয়ে দিল্লি বসপুরা আলীগড় এলাকায় বসবাস করতেন আটককৃতরা। সেখানে কাজকর্ম করে দিনাতিপাত করতেন। ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) সঙ্গে আলোচনা ও নির্দেশক্রমে ট্রানজিট ক্যাম্প কোয়ারেন্টিন সেন্টারে তাঁদের পাঠানো হয়েছে।

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’