হোম > সারা দেশ > কক্সবাজার

প্রায় তিন কোটি টাকা মুল্যের ৩৩টি সোনার বারসহ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় ৪৭০ ভরি ওজনের ৩৩টি সোনার বারসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৩৪ বিজিবি। আজ সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তমব্রু বিওপির সদস্যরা উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত ওই বৃদ্ধ সীমান্তের শূন্য রেখার তমব্রু কোনাপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত ফজর আহম্মদের ছেলে মো. জয়নুল আবেদীন (৬৫)। 

বিজিবি জানিয়েছে, উখিয়ার পালংখালী ইউনিয়নের টিভি টাওয়ার এলাকা থেকে ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) তমব্রু বিওপির সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তল্লাশি করে তার কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকিয়ে রাখা ৪৭০ ভরি ওজনের মিয়ানমারের ২৪ ক্যারেট/ ৯৯৯.৯৯ পিউর ৩৩টি সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৯১ হাজার ৪০ টাকা। 

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক পরিচালক আলী হায়দার আজাদ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, 'ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে সোনার বার চোরাচালান কাজে জড়িত রোহিঙ্গার নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাঁকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বার কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।' 

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’