হোম > সারা দেশ > কক্সবাজার

যুদ্ধ বন্ধের আহ্বানে রামুতে উদ্‌যাপিত হলো ৪০তম স্বর্গপুরী উৎসব

কক্সবাজার প্রতিনিধি

রামুতে উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে দিনব্যাপী স্বর্গপুরী উৎসব উদ্‌যাপিত হয়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার শহর থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে প্রায় ২৫ কিলোমিটার গেলে রামু চা-বাগান। এর বাম দিকে প্রায় এক কিলোমিটার এগোলেই পাহাড়চূড়ায় উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার। এ বিহারেই আজ শুক্রবার দিনব্যাপী চলেছে স্বর্গপুরী উৎসব। প্রতিবছরের মতো এবারও হাজারো নারী-পুরুষ ও শিশুর পদচারণায় এক সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয় উৎসবটি।

উৎসবে গিয়ে দেখা যায়, বিহারের মাঠের এক পাশে কাল্পনিক স্বর্গ বানানো হয়েছে। মানুষের জীবনচক্র নিয়ে সাজানো হয়েছে এই স্বর্গপুরী। নানা বয়সী দর্শনার্থীরা স্বর্গপুরীতে ঘুরছেন। পাশেই ধর্মীয় সভায় কক্সবাজার ও দেশের নানা প্রান্ত থেকে আসা বৌদ্ধ ভিক্ষু ও ধর্মীয় নেতারা বয়ান করছেন। বিহারের প্রধান ফটকের পাশেই গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেছে শতাধিক দোকান।

বান্দরবানের লামা থেকে পরিবার নিয়ে এসেছেন শিপন বড়ুয়া। তিনি বলেন, ‘এই উৎসবে অনেক আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হয়। ধর্মীয় বয়ান শুনে অজানা বিষয়গুলো জানার সুযোগ হয়। ফলে প্রতিবছর বাচ্চাদের নিয়ে এই উৎসবে আসার চেষ্টা করি।’

কক্সবাজারের চকরিয়া থেকে আসা সাইফুল ইসলাম বলেন, ‘স্বর্গপুরী উৎসব আমার কাছে অন্য রকম অনুভূতি। এখানে আসলে ভালো লাগে। ফলে বৌদ্ধ সম্প্রদায়ের বন্ধুবান্ধবদের সঙ্গে কয়েকবার এখানে আসার সুযোগ হয়েছে।’

রামুতে উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারে দিনব্যাপী স্বর্গপুরী উৎসব উদ্‌যাপিত হয়। ছবি: আজকের পত্রিকা

মূলত ৪০ বছর আগে বৌদ্ধ ভিক্ষু প্রজ্ঞামিত্র মহাথেরো এই উৎসবের প্রবর্তন করেন। সেই থেকে প্রতিবছর বৈশাখের প্রথম সপ্তাহে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে বৌদ্ধ সম্প্রদায়ের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীর লোকজনও শামিল হন। উৎসব ঘিরে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে এক সপ্তাহ ধরে চলে উৎসবের আমেজ।

স্বর্গপুরী উৎসবের আয়োজক কমিটির সদস্য নীতিশ বড়ুয়া বলেন, এলাকার কোনো মেয়ে দূরে বিয়ে-সাদি হলে এক সপ্তাহ আগে নাইওর বা বেড়াতে চলে আসেন। তিন দশক ধরে এই ধারা চলে আসছে।

প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ শীলমিত্র মহাথেরো বলেন, ‘আজকের এই মিলনমেলা থেকে বার্তা দিতে চাই—আমরা পৃথিবীতে যুদ্ধ চাই না, শান্তি চাই। একই সঙ্গে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসুক—এই কামনা করছি।’

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলে উদ্ধার

দুর্নীতি মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের সশ্রম কারাদণ্ড

মহেশখালী চ্যানেলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

রোহিঙ্গা ক্যাম্পে আবার পাহাড়ধস, তরুণীর মৃত্যু

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভাঙা: জোয়ারে ডুবে যায় ঘরবাড়ি

চকরিয়ায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গহিন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা, মিন্টু বাহিনীর প্রধান আটক

বৃষ্টি, ঝাউবন আর সাগরের ঢেউয়ে মেতে রাখাইনদের বর্ষা উৎসব

দুর্যোগ মোকাবিলা করার সব প্রস্তুতি সরকারের রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী