হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবিরের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের সহযোগিতায় ক্যাম্প প্রশাসন এ অভিযান চালায়। 

সকালে ওই ক্যাম্পের সি, ডি, ই ও এফ ব্লকের সড়ক সংলগ্ন এলাকায় অবৈধভাবে স্থাপিত ১০০ টির মতো স্থাপনা তুলে দেওয়া হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নাইমুল হক বলেন, 'লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অনুমোদনহীন অসংখ্য অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। বারবার সতর্ক করার পরও নির্মাণকারীরা স্থাপনাগুলো সরায়নি। তাই জায়গাগুলো দখলমুক্ত করতে পুলিশের সহায়তায় ক্যাম্প ইনচার্জের নেতৃত্বে আজ উচ্ছেদ অভিযান চালানো হয়।' 

ক্যাম্প এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ক্যাম্পের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশের বিশেষায়িত ইউনিট ১৪ এপিবিএনের এই শীর্ষ কর্মকর্তা। 

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজারের সৈকত: অসচেতনতা, বৈরী আবহাওয়ায় বাড়ছে প্রাণহানি

২৬ ঘণ্টা পর সৈকতে ভেসে এল বিশ্ববিদ্যালয়ছাত্র নিবিড়ের মরদেহ, নিহত বেড়ে ৫

কক্সবাজারে সাগরে মিলল আরও একজনের মরদেহ, এখনো নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী নিবিড়

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

কক্সবাজারে আগুন: ‘দূরে দাঁড়িয়ে দেখলাম স্বজনেরা পুড়ে মরছেন’