হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

পোস্টাল ভোট দেওয়ার পরও কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা, স্কুলশিক্ষককে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পরও কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করায় মো. শাহাবুদ্দিন নামের এক স্কুলশিক্ষককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার সকালে নাপিতখালী ভোটকেন্দ্র থেকে তাঁকে আটক করা হয়।

নাপিতখালী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘মো. শাহাবুদ্দিন মেহেরপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন। তিনি পোস্টাল ব্যালটে আগে ভোট দিয়েছিলেন। তারপরও কেন্দ্রে ভোট দিতে তিনি এসেছিলেন। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাঁকে আটক করে।’

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উবায়দুর রহমান সাহেল বলেন, ‘তিনি জাল ভোট দিতে এসেছিলেন কি না জানি না। তবে পোস্টালে ভোট দেওয়ার পরও কেন্দ্রে এসেছিলেন। তাকে ৬ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।’

চুয়াডাঙ্গায় ব্যালট বইয়ে ৯৯ পেপার কম থাকার অভিযোগ

৭৯ হাজার টাকাসহ কেন্দ্রের সামনে থেকে জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক

বিএসএফের হাতে মাদকসহ দুই বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৩

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে জুতার মালা পরিয়ে ও চুল কেটে নির্যাতন

হেফাজতে মারা যাওয়া বিএনপি নেতার দাফন কাল, জেলা প্রশাসনের তদন্ত কমিটি

সেনা অভিযানের সময় মারা যাওয়া বিএনপি নেতার ময়নাতদন্ত হচ্ছে

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ১১ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা