হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই, রাস্তাঘাট ও ঘরবাড়িতে পানি ওঠায় দুর্ভোগ

রাঙামাটি, প্রতিনিধি

হঠাৎ রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। গতকাল রোববার রাতে অস্বাভাবিক এই পানি বৃদ্ধির কারণে তলিয়ে গেছে রাঙামাটি শহরের রাস্তাঘাট ও অনেক ঘরবাড়ি। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। 

শহরের রিজার্ভ বাজার, আসাম বস্তি, রাজদ্বীপ, পাবলিক হেলথ, তবলছড়ি এলাকার কাপ্তাই হ্রদ-তীরবর্তী অনেক বাড়িতে পানি উঠেছে। আজ সোমবার সকালে ঘুম থেকে উঠে রাস্তায় পানি দেখেন স্থানীয়রা। রাঙাপানির লুম্বিনী এলাকার বাসিন্দা সুশীল চাকমা (৪৫) বলেন, সকালে অটোরিকশা নিয়ে বের হলে পানিতে আটকা পড়ি। কোনো রকমে ঝুঁকি নিয়ে অটোরিকশাটি পার করি। বিকেলে অটোরিকশাটি বাড়িতে আনতে পারব না। বাইরে রেখে আসতে হবে। 
 
সিএনজি অটোরিকশাচালক রুপম চাকমা (৩২) বলেন, গত রাতে হঠাৎ পানি বেড়েছে। রোববার সন্ধ্যায় যে জায়গায় পানি ছিল না সে জায়গায় আজ (সোমবার) সকালে পানিতে ডুবে গেছে। গত রাতে ভারী বৃষ্টি হয়েছিল।   

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে পানির লেভেল বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। হ্রদের পানির উচ্চতা এখন ১০৬ দশমিক ৫০ ফুট এমএসএল। ১০৭ ফুট এমএসএলকে বিপৎসীমা ধরা হয় কাপ্তাই হ্রদে। তবে পানি কমানোর জন্য বাঁধের পানি ছাড়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি পানি বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে সচল রয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট। এ থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২০৪ ইউনিট।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা