হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে নতুন করে দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল আট। আজ শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর একটি বেসরকারি রোগ নিরূপণ কেন্দ্রে পরীক্ষায় দুজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমিত দুজনই মহানগর এলাকার বাসিন্দা।

দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় নতুন করে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। ডা. জাহাঙ্গীর বলেন, ‘করোনা মোকাবিলায় আইসোলেশন হাসপাতাল নির্ধারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্ট শুরু হবে। এরপর ধাপে ধাপে অন্য স্থানেও পরীক্ষার ব্যবস্থা করা হবে।’

তবে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সেবা বর্তমানে বন্ধ রয়েছে। হাসপাতালটির ১৮টি আইসিইউ শয্যার ভেন্টিলেটরগুলো অচল হয়ে পড়ায় গত এপ্রিলের শুরু থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র কার্যত বন্ধ। অন্যদিকে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজেসে (বিআইটিআইডি) পাঁচটি আইসিইউ শয্যা থাকলেও সেখানে নেই ভেন্টিলেটরের সুবিধা।

সরকারি পর্যায়ে করোনাভাইরাস শনাক্তের কিটের স্বল্পতাও রয়েছে। বর্তমানে চট্টগ্রামে যে কিটগুলো আছে, সেগুলোর বেশির ভাগই মেয়াদোত্তীর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিভিল সার্জন বলেন, ‘কয়েক দিনের মধ্যে নতুন কিট এসে পৌঁছাবে বলে আশা করছি। অন্যান্য যন্ত্রপাতি প্রস্তুত রয়েছে এবং হাসপাতালগুলোর প্রস্তুতির কাজ চলমান।’

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত ২৩ মে জানায়, ভারতের ‘এনবি ১.৮.১’ নামের করোনাভাইরাসের একটি নতুন ধরন ছড়িয়ে পড়ছে। বাংলাদেশেও এ ধরনটির সংক্রমণ ছড়াতে শুরু করেছে বলে জানা গেছে। এই ধরনটির সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি এবং এটি দ্রুত ছড়ায়।

টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস