হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যানুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিগত সময়ে রাষ্ট্রের ক্ষমতা বেড়ে যাওয়ায় জনগণ জিম্মি হয়ে গিয়েছিল। দেশ হতাশার অতল গহ্বরে তলিয়ে যেতে বসেছিল। তাই রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’

শুক্রবার (১৬ জানুয়ারি) সিম্যান্স হোস্টেল ন্যাশনাল মেরিটাইম একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুণ্যাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি একটি ‘রংধনু নেশন’ গড়তে বদ্ধপরিকর জানিয়ে আমীর খসরু বলেন, ‘এ দেশের সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে, যেখানে থাকবে না ধর্ম, বর্ণ কিংবা গোত্রের কোনো বৈষম্য। ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় থাকবে।’

টেকসই উন্নয়ন ও প্রকৃত পরিবর্তনের জন্য সব ক্ষেত্রে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করারও কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সবাই এক, এই ব্যাপার আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। আপনাদের আরও বেশি শক্তিশালী হতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ক্যাপ্টেন আতাউর রহমান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, রোকনউদ্দিন মাহমুদ, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু রুবেল বড়ুয়া, প্রীতম বড়ুয়া ডালিম, সুনীল চাকমা, বিপুল চাকমা, আলো চাকমা, শুকরজিৎ চাকমা রবি চাকমা, জীবন চাকমা, বিদ্যাশয় চাকমা, সমুনি চাকমা প্রমুখ।

ওমানে ৪ ভাইয়ের মৃত্যু: মাকে বাঁচাতে ফটকে তালা একমাত্র জীবিত ছেলের

একজন মানুষ মারা গেলে তার কোনো দল থাকতে পারে না: চসিক মেয়র

চট্টগ্রামে ৩ হাজার টাকার জন্য পাহাড়ি যুবককে হত্যার অভিযোগ

বেসরকারি হাসপাতালেও চিকিৎসা পাবেন হতদরিদ্ররা, বিল দেবে সরকার: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে মাদক মামলার আসামি, বিতর্ক

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানে পিষ্ট মা-মেয়ে

পদবঞ্চিতদের বাধায় পটিয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

এবার টিলার খাদে মিলল মানুষের মাথার খুলি