হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনবাগে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া, একজনকে পিটিয়ে হত্যা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার জেরে হামলায় খুরশিদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার বিজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের কবির মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে আটক করেছে।

নিহতের ছেলে মহসিন আলম পলাশ বলেন, পাশের বাড়ির লোকজন তিন দিন আগে টয়লেট থেকে পায়খানা তুলে পাশের গর্তে ফেলে রাখে। তাতে দুর্গন্ধ ছড়ালে তাঁর বাবা এর প্রতিবাদ করেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এ নিয়ে দুই পক্ষে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর বাবা খুরশিদ আলমকে বেদম মারধর করে। তাতে খুরশিদ আলমের মৃত্যু ঘটে।

পুলিশ জানায়, খবর পেয়ে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় শহীদ উল্যা (৬০), তাঁর ছেলে শিপন (৩২) ও পুত্রবধূ রজ্জবের নেছাকে (২৬) আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে মহসিন আলম পলাশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সেনবাগ থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১