হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটি শহরে ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটি প্রতিনিধি

সহিংসতার ঘটনায় রাঙামাটি শহরে গত শুক্রবার জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। আজ রোববার বেলা ১১টায় সাংবাদিকদের এ কথা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। 

জেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার রাঙামাটিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন। মিছিলটি শহরের বনরুপা বাজারে পৌঁছালে হামলা করে দুষ্কৃতকারীরা। এরপর শহরে ছড়িয়ে পড়ে সহিংসতা। এ ঘটনায় নিহত হন একজন, আহত হন অর্ধশতাধিক। হামলা ও লুট করা হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে, বৌদ্ধমন্দির, শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে, বাড়িঘর ও যানবাহনের। 

হামলা ও লুটপাটের ঘটনায় শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে, যা আজ রোববার সকালে তুলে নেওয়া হয়েছে। কিন্তু মানুষের মধ্যে এখনো স্বস্তি ফিরে আসেনি। বন্ধ রয়েছে দোকানপাট।

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা