হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিগগিরই চবি ছাত্রলীগের নতুন কমিটি 

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি শিগগির ঘোষণা করা হবে। এই লক্ষ্যে কাজ করছে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার এই তথ্য জানান ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। 

এর আগে গত ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন উপ–পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। পরে একই বছরের ১৪ অক্টোবর নতুন কমিটিতে পদপ্রত্যাশীদের সাত দিনের মধ্যে কেন্দ্রে দুই কপি জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়। তবে জীবনবৃত্তান্ত জমা নেওয়ার চার মাস পরও নতুন কমিটি ঘোষণা করতে পারেনি কেন্দ্রীয় ছাত্রলীগ। 

 এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে আমরা অতি দ্রুত প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। এই লক্ষ্যে আমরা কাজ করছি। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।’

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২