হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহাসড়কের পাশের রেস্তোরাঁগুলোতে মাদক বিক্রি করতেন তাঁরা: র‍্যাব

কুমিল্লা ও চৌদ্দগ্রাম প্রতিনিধি 

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদক বিক্রির করার অভিযোগ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় গাঁজা ও ইয়াবা জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে এ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রেস্তোরাঁয় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকার মো. মাসুদ রানা (২৪), একই উপজেলার বুশতল এলাকার আব্দুল খালেক (১৯), ২ নম্বর বদরপুর এলাকার মো. জাকির হোসেন (২৭), দেওড়া এলাকার শরীফ হোসেন (৩৯), নারায়ণপুর এলাকার মো. পারভেজ (৩৫), কেছকী মোড়া এলাকার মো. পারভেজ (৩৫), মো. নূর নবী (২৮) ও তেরকান্দা এলাকার মো. মোজাহিদুল ইসলাম (১৯)। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে র‍্যাব অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী রেস্তোরাঁগুলোতে ট্রাক চালক ও চালকের সহকারীর কাছে মাদক বিক্রি করে আসছিল। কিছু হোটেলের মালিক/ম্যানেজার রেস্তোরাঁর ব্যবসার পাশাপাশি মাদক কারবারির সঙ্গেও জড়িত।

তিনি বলেন, ট্রাক চালকেরা খাবার খাওয়া এবং বিশ্রামের জন্য উক্ত রেস্তোরাঁগুলোতে বিরতি নিয়ে থাকে। বিরতিকালে চালক এবং সহকারীর কাছ থেকে হোটেলগুলো থেকে মাদক ক্রয় করে এবং সেবন করে। মাদক সেবন করে ট্রাকের ড্রাইভাররা নেশাগ্রস্ত অবস্থায় রাতে মহাসড়কে গাড়ি চালায়, যার পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে মহাসড়কে সড়ক দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা