হোম > সারা দেশ > চট্টগ্রাম

নামাজ শেষে বাড়ি ফেরা হল না লোহাগাড়ার ব্যবসায়ীর 

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় পাওয়ার টিলারের ধাক্কায় মো. আবদুল্লাহ (৫৫) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ কিল্লার আন্দর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মাগরিব নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

নিহত ব্যবসায়ী এলাকার নতুন ভিটার মৃত সাবের হোসেনের ছেলে ও চট্টগ্রামের টেরী বাজারের কাপড় ব্যবসায়ী।

সাবেক মেম্বার মো. নোমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন তিনি। নামজ শেষ করে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে পেছন থেকে দ্রুত গতির একটি পাওয়ার টিলার তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর বর সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২