হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়িতে নিখোঁজ ছাত্রের লাশ মিলল কক্সবাজারের রেজু ব্রিজে

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 

মেহরাব হোসাইন। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ছাত্র মেহরাব হোসাইনের (১৮) লাশ কক্সবাজারের রেজু ব্রিজে এলাকায় পাওয়া গেছে। আজ শুক্রবার (২০ জুন) বেলা ৩টায় লাশটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (১৭ জুন) বেলা ১টায় নাইক্ষ্যংছড়ির বরইতলী ঝরনায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পাহাড়ি ঢলে পাশের খালে ভেসে যায়। নাইক্ষ্যংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

মেহরাব হোসেনের জ্যাঠাতো ভাই সাজেদুল করিম আজকের পত্রিকাকে বলেন, আজ শুক্রবার বেলা আড়াইটায় প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটির পরিচয় নিশ্চিত করেন। পরে লাশটি উদ্ধার করে বাড়িতে আনা হয়। বাদে আসর মেহরাবকে দাফন করা হয় উখিয়ার মরিচ্যা বাবে খালেক জামে মসজিদ কবরস্থানে। মেহরাবের বাড়ি কক্সবাজারের উখিয়ার মরিচ্যা গ্রামে।

মেহরাবের মা ফরহানা বেগম আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে কোরআনে হাফেজ। সে চট্টগ্রামের একটি মাদ্রাসায় দাখিল দশম শ্রেণিতে পড়ত।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বেলা ১টার দিকে মেহরাবসহ ১৮ বন্ধু উপজেলার ঘুমধুম ইউনিয়নের অতিদুর্গম ৯ নম্বর ওয়ার্ড পাহাড়বেষ্টিত বরইতলী ঝরনায় গোসলে নামে। পরে মেহরাব নিখোঁজ হলে বাকি ১৭ জন বাড়ি ফেরে।

মেহরাবের পর্যটক দলের বন্ধু ও জ্যাঠাতো ভাই সাজেদুর রহমান বলেন, তাঁরা মঙ্গলবার সকালে ১৮ বন্ধু মিলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বরইতলী ঝরনায় গোসল করতে যান। গোসল সেরে বেলা ১টার দিকে তাঁরা বাড়ি ফিরে আসতে গিয়ে ধসে পড়া একটি পাহাড়ে দাঁড়ান। সেখানে তিনিসহ তিন বন্ধু পাহাড় ধসে তলিয়ে যাচ্ছিলেন। মেহরাবসহ কয়েকজন মিলে তাঁদের উদ্ধার করেন। সাজেদুর আরও বলে, ধসে পড়া পাহাড় থেকে দ্রুত সরে গিয়ে তাঁরা বাড়ি ফেরতে যান। পথে ঝরনার পাশের ছড়া দিয়ে পার হওয়ার সময় ভেসে যায় মেহরাব। অনেক চেষ্টা করার পরও স্রোতের তীব্রতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম তাকে উদ্ধারে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের এক অভিজ্ঞ দলকে পাঠান। গত বুধবার সারা দিন চেষ্টা করেও লাশ পাওয়া যায়নি।

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

সীতাকুণ্ডে বাসচাপায় পথচারী নিহত

সিডিপিএল প্রকল্প: পাইপলাইনে মিলছে সুফল, বাধা জনবলসংকট