হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

দেশের টেকসই শিল্পায়ন ও নতুন বিনিয়োগ আকর্ষণের জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগের প্রধান শর্তই হলো নিরাপদ ও অনুকূল পরিবেশ। আর এই নিরাপত্তা নিশ্চিত করতে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতিতে কাজ করছে।

আজ সোমবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ থা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের মূল ভিত্তি হলো শক্তিশালী আইনশৃঙ্খলা পরিস্থিতি। বিনিয়োগকারীরা তাঁদের পুঁজি খাটাতে চান যেখানে জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে। সেই নিরাপত্তা নিয়ে যদি সামান্যতম শঙ্কাও থাকে, তবে বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশীয় উদ্যোক্তারাও এগিয়ে আসবেন না।

মন্ত্রী আরও বলেন, সিইআইজেডসহ দেশের সবকটি অর্থনৈতিক অঞ্চলের সার্বিক নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীও অত্যন্ত তৎপর রয়েছে। কোনো ধরনের অপতৎপরতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

জঙ্গল সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষ, ৫৪ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগী বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার

ফটিকছড়ি উত্তরে হরতালের দ্বিতীয় দিনেও বন্ধ সড়ক, ভোগান্তিতে যাত্রীরা

চীনা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ছাড়াবে এক বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

চীনা অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধনীর দিনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ

হরমুজ প্রণালিতে ১১৫ দিন: বিভীষিকার বর্ণনা দিলেন বাংলার জয়যাত্রার নাবিকেরা

বিদ্যালয় কাম আশ্রয়কেন্দ্র: ৬ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, দুর্ভোগ

প্রেমের সম্পর্কের জেরে তরুণীর আত্মহননের অভিযোগ

সলিমপুর পুলিশ ফাঁড়ির পানিতে বিষ মেশানোর অভিযোগ, নমুনা পরীক্ষাগারে

যৌক্তিক স্থানে ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের দাবিতে হরতাল, তিন ইউনিয়নে অচলাবস্থা