হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শতবর্ষী বোধিবৃক্ষের চীবরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে শতবর্ষী বোধিবৃক্ষের চীবরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বোয়ালখালীতে বিহারের বুদ্ধমূর্তির ও শতবর্ষী বোধিবৃক্ষের চীবরে (কাপড়) আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা বুদ্ধমূর্তির কপালে থাকা স্বর্ণের তিলকটি নিয়ে যায়।

ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা কেন্দ্রীয় বৈশালী বিহারে।

স্থানীয় বাসিন্দা তাপস বড়ুয়া বলেন, ‘ভোর ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানতে পেয়ে বিহারে গিয়ে দেখি বোধিবৃক্ষের কাপড় ও বুদ্ধমূর্তির চীবর খুলে আলাদা করে পুড়িয়ে দিয়েছে; আর মূর্তির স্বর্ণের তিলক নেই।’

চট্টগ্রামে শতবর্ষী বোধিবৃক্ষের চীবরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে স্থানীয় প্যানেল চেয়ারম্যান মো. হাসান বলেন, ‘আমরা রাতে প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে ছিলাম। ধারণা করছি, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে।’

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সীতাকুণ্ডে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে নগরবাসীর জন্য পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য পদে রদবদল

পুলিশের উপস্থিতিতে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারলেন যুবদল নেতা

ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে দুজন গ্রেপ্তার

সাতকানিয়ায় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃত্বে ফারুক-আবির

চন্দনাইশের কাঞ্চননগরে দুই কৃষক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

জঙ্গল সলিমপুরে চারটি সড়কের নির্মাণকাজ শুরু

আ.লীগের মিছিল, আসামি বিএনপির সাবেক মেয়র