হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে জন্মাষ্টমী উৎসব শুরু হচ্ছে আগামীকাল

প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি) 

রাঙামাটির কাপ্তাই উপজেলায় আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে সনাতন সম্প্রদায়ের অন্যতম বড় আয়োজন জন্মাষ্টমী উৎসব। অন্য বছর কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের উদ্যোগে জন্মাষ্টমীর শোভাযাত্রার আয়োজন থাকলেও করোনা মহামারির কারণে এ বছর তা হচ্ছে না বলে জানিয়েছেন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য। 

সুবর্ণ ভট্টাচার্য জানান, সরকারি নির্দেশনা মেনে করোনা পরিস্থিতির কারণে এ বছর জন্মাষ্টমীর শোভাযাত্রা বাতিল করা হয়েছে। 

জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল কান্তি ভট্টাচার্য বলেন, এ বছর কাপ্তাইয়ের কেপিএম হরিমন্দিরে ভাগবত সংঘের আয়োজনে জন্মাষ্টমীর পূজা, সন্ধ্যা আরতি, ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। 

এদিকে চন্দ্রঘোনা মিশন এলাকার আদি নারায়ণ বৈদান্তিক গীতা মণ্ডপের উদ্যোগে প্রতি বছর জন্মাষ্টমী মহোৎসবের আয়োজন করা হলেও এ বছর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানান, আদি নারায়ণ বৈদান্তিক গীতা মণ্ডপের সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ দাশ কিষান। তিনি বলেন, ৩০ আগস্ট সোমবার রাত ৮টায় বিশ্বশান্তি কামনায় সমবেত উপাসনা ও রাত ৯টায় জন্মাষ্টমীর পূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩১ আগস্ট সকাল থেকে গীতাপাঠ ও বিকেলে ভক্তিমূলক গান ও নাচ পরিবেশন করা হবে। 

করোনার স্বাস্থ্য সতর্কতা মেনে একই রকম আয়োজন করেছে কাপ্তাই উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ। সংগঠনটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু এক বিবৃতিতে ভক্তদের অবশ্যই মন্দিরে মাস্ক পরে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আসার অনুরোধ জানিয়েছেন।

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ক্রিকেটার নাঈমকে হেনস্তা: তদন্ত প্রতিবেদন জমা, কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

ক্রিকেটার নাঈমকে হেনস্তায় ৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

চট্টগ্রামে ৩০ বছর ধরে বন্ধ থাকা মিল চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

চট্টগ্রামে সড়কের নিচে গ্যাসের পাইপলাইনে লিকেজ, আগুন

ইসলামী ব্যাংকের বুথ থেকে টাকা চুরি, ১৫ লাখ টাকাসহ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম