হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সংগৃহীত

ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের ঘটনায় দুদকের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রীসহ ৩৬ আসামির বিরুদ্ধে আদালতে আরও সাতজন সাক্ষ্য দিয়েছেন।

আজ মঙ্গলবার (৫ মে) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে করা ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় দুদকপক্ষ সাতজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা যথারীতি তাঁদের জেরা করেছেন। তিনি জানান, সাক্ষীদের মধ্যে পাঁচজন ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা এবং দুজন আরামিট গ্রুপের কর্মকর্তা। মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আদালত ২৫ মে তারিখ ধার্য করেছেন বলে জানান দুদকের এই আইনজীবী।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ এপ্রিল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রীসহ ৩৬ আসামির বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেন মামলাটির বাদী দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান। এরপর ২১ এপ্রিল আদালতে আরও ১০ জনের সাক্ষ্য গ্রহণ হয়। এতে মামলায় ৯২ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে বলে জানান দুদকের আইনজীবীরা। মামলায় বর্তমানে ৯ আসামি গ্রেপ্তার এবং পলাতক আছেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তাঁর স্ত্রীসহ অন্য আসামিরা।

এর আগে ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় ২০২৫ সালের ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে সাবেক ভূমিমন্ত্রী ও তাঁর স্ত্রী, ভাইসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে দুদক গত ৫ জানুয়ারি জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ৩৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। গত ৭ জানুয়ারি চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।

চট্টগ্রামে বিপণিবিতান থেকে মাদক ‘আইস’ জব্দ, আটক ২

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না নুসরাতের

কেইপিজেডে গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ আহত ও গাড়ি ভাঙচুর

পাঁচ ব্যাংকের শাখায় তালা দিয়ে বিক্ষোভ

চট্টগ্রাম বার নির্বাচন: আওয়ামীপন্থীদের মনোনয়ন ফরম নিতে ‘বাধা’

চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৪

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা

চট্টগ্রামে পাহাড়ে বসবাসকারীদের সরে যেতে মাইকিং

যত্রতত্র বর্জ্য ফেলা হলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়: চসিক মেয়র