হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে তল্লাশি, ২৩ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে কক্সবাজার থেকে আসা একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৩ হাজার ৬৬০টি ইয়াবা জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় গাড়ির চালক নাজমুল হককে (৩৭) আটকের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে থানার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর মাজার-সংলগ্ন সড়ক থেকে নাজমুলকে আটক করা হয়।

শনিবার (২৩ মে) সকালে র‍্যাব-৭-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

আটক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। পরে চট্টগ্রামমুখী সড়কে সন্দেহভাজন সেই কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়িটির পেছনের অংশের নিচের বাঁ পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০টি ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা।

অভিযান শেষে আটক চালক ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের

সড়কের গর্তে পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত, চসিক মেয়র ও সিইওকে নোটিশ

আইএসপি প্রতিষ্ঠানে হামলা গভীর নিরাপত্তা সংকটের ইঙ্গিত বহন করছে: আইএসপিএবি