হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাজস্থলীতে ট্রাক মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১, আহত ৩

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি জেলার রাজস্থলীতে সরকারি খাদ্য পরিবহনকারী ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার চালক নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ২টায় রাজস্থলীর ২ নম্বর গাইন্দ্যা পাড়া সড়ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই মাহিন্দ্রার চালকের নাম হলাথোয়াচিং মারমা (৩৫)। এ সময় মাহিন্দ্রায় থাকা তিনজন যাত্রী আহত হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহত একজনকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে সরকারি খাদ্য বহনকারী ট্রাক পণ্য নিয়ে রাজস্থলীর দিকে যাচ্ছিল। ইসলামপুর ৫ নম্বর বাজার হতে যাত্রী নিয়ে মাহিন্দ্রা গাড়িটি গাইন্দ্যা সড়কে পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা সরকারি খাদ্য সরবরাহকারী ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং আরও তিন যাত্রী আহত হয়। 

রাজস্থলী চন্দ্রঘোনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহিন্দ্রা ও ট্রাক আমাদের জিম্মায় রয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। 

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ১০০ ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক, উদ্বোধন হলো নতুন অপারেটিং মাইক্রোস্কোপ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার তৎপরতা, ফের উত্তপ্ত বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবল পাথরবোঝাই লাইটার, উদ্ধার ১২

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড