হোম > সারা দেশ > চট্টগ্রাম

হালদার শাখা খালে পশুর চামড়া, থানায় পরিবেশ অধিদপ্তরের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে তেলপারই খালে ফেলা হয় পশুর চামড়া। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পেয়ে ফেলা হয়েছে হালদা নদীর শাখা তেলপারই খালে। খালে ফেলা চামড়ায় ইতিমধ্যে পচন ধরেছে। এতে মারাত্মক দূষণের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রোসাংগিরী তেলপারই খাল সরাসরি হালদার সঙ্গে যুক্ত। কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় শত শত চামড়া এ খালে ফেলা হয়। এ কারণে পশুর চামড়া ও বর্জ্যে পরিবেশ দূষিত হয়ে পড়ে।

চট্টগ্রামের ফটিকছড়িতে তেলপারই খালে ফেলা হয় পশুর চামড়া। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় বাসিন্দারা এমন অবস্থা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীকে জানায়। পরে তিনি রোসাংগিরী ইউপি চেয়ারম্যানকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলার পর ৫-৬ জন শ্রমিক সাড়ে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে প্রায় ৬ শতাধিক পশুর গলিত চামড়া খাল থেকে তুলে মাটিতে পুঁতে রাখেন।

এ ব্যাপারে হালদা বিশেষজ্ঞ প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া জানান, পশুর চামড়া ও বর্জ্য পচে হালদার পানির সঙ্গে মিশে যাওয়ায় নদীর পানি দূষিত ও বিবর্ণ হয়ে পড়েছে। জনসচেতনতা সৃষ্টি ও প্রশাসনিকভাবে এটির সুরাহা করা না গেলে হালদার পানিতে অক্সিজেন হ্রাস এবং অ্যামোনিয়া প্রডিউস হয়ে মাছ ও জীব-বৈচিত্র্য মারা যাবে। 

চট্টগ্রামের ফটিকছড়িতে তেলপারই খালে ফেলা হয় পশুর চামড়া। ছবি: আজকের পত্রিকা

মঞ্জুরুল কিবরিয়া আরও জানান, হালদা নদী সংযুক্ত খাল ও ছড়া কিংবা নদীতে বর্জ্য না ফেলতে বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর পরেও বর্জ্যের সঙ্গে চামড়া ফেলা হয়েছে। যাহা অত্যন্ত দুঃখজনক।

চট্টগ্রামের ফটিকছড়িতে তেলপারই খালে ফেলা হয় পশুর চামড়া। ছবি: আজকের পত্রিকা

পচন ধরা গলিত চামড়া হালদা নদীতে ফেলার খবর পেয়ে গত মঙ্গলবার (১০ জুন) সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বিষয়টির সত্যতা পায় এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন সাংবাদিকদের জানান, সরেজমিন পরিদর্শন করে বিষয়টির সত্যতা পেয়েছেন। এ ঘটনায় তিনি মঙ্গলবার বাদী হয়ে ফটিকছড়ি থানায় অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে একটি মামলা করেছেন।

দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে চবিতে গঠিত হলো পুনর্বাসন তহবিল

পর্যটকদের জন্য উন্মুক্ত মিরসরাই-সীতাকুণ্ডের সব ঝরনা

চলন্ত লরিতে দুর্বৃত্তদের হামলা, সহকারীকে চালকের আসনে বসিয়ে রক্তক্ষরণে মারা গেলেন চালক

এইচএসসি পরীক্ষা স্থগিত রাখাসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

চন্দনাইশে ত্রাণের হাহাকার: চেয়ারম্যানদের বরাদ্দ নিয়ে গেলেন এমপি

গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছির মৃত্যু

চট্টগ্রামে টানা ৮ দিন ১,৪৫৯ মিলিমিটার বৃষ্টি ঝরিয়ে দেখা মিলল রোদের

জাবেদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলা, ৩১ জনের সাক্ষ্য গ্রহণ

চট্টগ্রামে থানার কাছেই ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের তাণ্ডব, ৩৫ লাখ টাকা লুট

সাত দিন পর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আমদানি পণ্য খালাস শুরু