হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে মুচলেকা নিয়ে শতাধিক দোকানপাট বন্ধ

প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

লকডাউন চলাকালে চট্টগ্রামের হাটহাজারীতে দোকান খোলা রাখায় শতাধিক দোকানির কাছ থেকে মুচলেকা নিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। আজ বুধবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শামীম আনোয়ার।

জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে হাটহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শতাধিক দোকানপাট খোলা রাখা হয়েছে। নির্বিচারে চলছে ব্যবসা-বাণিজ্য। এমন খরর পেয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনা করার অপরাধে শতাধিক দোকানির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাঁদের দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মো. শামীম আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা না মেনে হাটহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক দোকানপাট খোলা রাখা হয়েছিল। আমরা গিয়ে তা বন্ধ করে দিয়েছি।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন