হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় নদীর পাড় ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় নদীতে মাছ শিকার করতে গিয়ে পাড় ভেঙে জালাল আহমেদ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে মাঝির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন জুঁইদন্ডী গ্রামের বাসিন্দা। 

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় জালাল উদ্দিন শঙ্খ নদীর পাড়ে মাছ শিকার করতে যান। এ সময় নদীর পাড় ভেঙে পড়লে তিনি মাটি চাপা পড়ে নদীতে তলিয়ে যান। তখন স্থানীয় খলিল আহমেদ নামের এক ব্যক্তি দেখতে পেয়ে তাঁর পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেন। সন্ধ্যা ৭টার দিকে মরদেহ নদীতে ভেসে উঠে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কফিল উদ্দিন বাবু বলেন, বর্ষার শুরু থেকে ভারী বর্ষণ ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এতে জুঁইদন্ডীর অধিকাংশ এলাকায় নদী গর্ভে বিলীন হচ্ছে। রোববার বিকেলে ভাঙন এলাকায় জালাল আহমেদ মাছ শিকার করতে গেলে নদীর পাড় ভেঙে পড়ে তাঁর মৃত্যু হয়। আমরা নদী ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ চাই। 

আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ইনচার্জ মংছুই মারমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। তার আগে নদীতে জালাল আহমেদের মরদেহ ভেসে উঠে।

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে চুরির ঘটনায় আটক ১

ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মারা গেছেন

পূজার ছুটিতে ফাঁকা চুয়েট, দাবি আদায়ে চলবে শাটডাউন