হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা, কাভার্ড ভ্যানের চালক ও মালিক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দিলে মিনি কাভার্ড ভ্যানের চালক ও মালিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন কাভার্ড ভ্যানের চালক আব্দুর রহিম (৪৭) ও মালিক মাসুম বিল্লাহ (৪২)। আব্দুর রহিম পাবনার ঈশ্বরদী থানার বাবুছড়া গ্রামের মো. আজহার আলী মিজানের ছেলে। মাসুম বিল্লাহ বরিশালের বাকেরগঞ্জ থানার হালুয়া গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক বলেন, আজ রোববার সকাল ৯টার দিকে দ্রুতগতির একটি মিনি কাভার্ড ভ্যান মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। তাতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে কাভার্ড ভ্যানের চালক ও গাড়ির মালিক ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, আজ সকালে মহাসড়কের নিজামপুর রিদোয়ান ফিলিং স্টেশন এলাকায় চট্টগ্রামমুখী লেনে মালবাহী ট্রাকের পেছনে মিনি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি ও নিহত দুজনের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

এসআই আলমগীর হোসেন আরও বলেন, ধারণা করা হচ্ছে, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এ কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা