হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

 আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাঝসাগরে একটি কনটেইনারবাহী জাহাজের সঙ্গে আরেকটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে দুই জাহাজে কাঠামোগত ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. কেফায়েত হামিম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট শিপিং এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে এই ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

বন্দর-সংশ্লিষ্ট সূত্র জানায়, জেড৯কে মায়ের্স্ক চট্টগ্রাম (V-612A/614N) নামের জাহাজটি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হওয়ার সময় আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন এইচআর লাইনের এইচআর তুরাগ জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাটি বন্দরের বহির্নোঙরের বাংলাদেশ জলসীমায় ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষে মায়ের্স্ক জাহাজটির পেছনের (আফট) অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজের কোনো নাবিক আহত হননি।

অন্যদিকে কর্ণফুলী শিপিং এজেন্টের সহকারী ম্যানেজার ইসমাইল আহাম্মেদ দুই জাহাজের সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, ‘জাহাজটি জেটিতে আনা হয়েছে।’ এ ছাড়া আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

জাহাজের ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলী সূত্রে জানা যায়, জাহাজের বাইরের কাঠামোর মধ্যে ক্ষতি সীমাবদ্ধ রয়েছে। ইঞ্জিন ও স্টিয়ারিং ব্যবস্থা এখন পর্যন্ত স্বাভাবিক আছে।

ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত একটি টাগবোট প্রস্তুত রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক দম্পতি নিহত, চালক গ্রেপ্তার

রাউজানে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফটিকছড়ি জামায়াতের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: এখনো মামলা হয়নি

মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি

পটিয়ায় শিশু জায়হান হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫