হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ার সব ধরনের নৌযোগাযোগ বন্ধ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নৌযোগাযোগ বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে গভীর নিম্নচাপের কারণে ৪ নম্বর সতর্কসংকেত ঘোষণা করার পর এই ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী। 

ইউএনও আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌচলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলায় ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও চৌকিদারকে সজাগ থাকতে বলা হয়েছে। 

এ ছাড়া সিপির সদস্যরা জনগণকে সতর্ক করতে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করেন। সিপিপির ১৭৭টি ইউনিটের সদস্যরা বিভিন্ন ইউনিটে এই পতাকা উত্তোলন করেন। হাতিয়ার সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় ১৭৭টি ইউনিটের প্রায় ৩ হাজার ২০০ সদস্য প্রস্তুত রয়েছেন। 

এদিকে হাতিয়ায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘলা হয়ে অন্ধকার নেমে এসেছে। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট-বড় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ স্থানে চলে আসার জন্য বলা হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর: ৩ জাহাজ লুট, নিরাপত্তা উদ্বেগ

সেতুর অর্ধেক কাজেই মেয়াদ শেষ, দুর্ভোগ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৫

আদালতের আদেশ অমান্য, চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনারের বিরুদ্ধে রুল জারি

বিড়ালের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যা: আসামি রুবেলের মৃত্যুদণ্ড