হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় কবিতা রানী বড়ুয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কবিতা বড়ুয়া উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি গ্রামের মৃত দানিশ বড়ুয়ার স্ত্রী। 

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের চট্টগ্রাম থেকে ঢাকাগামী গোধূলী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রেলওয়ে পুলিশের (বিশেষ শাখা) সীতাকুণ্ডের দায়িত্বরত কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, ট্রেনের ধাক্কায় মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে ববিতা নামের ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন।  

সন্দেহজনক পার্সেল ভুয়া পরিচয়ে আত্মসাতের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

জমি কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কবলে নারী, খোয়ালেন ২৫ লাখ টাকা

৯ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যা করেন স্বামী

চট্টগ্রামে প্রতারণা মামলায় বিএনপি নেতার কারাদণ্ড

তিন সংস্থার ১৪ কর্তায় রেলের ৯৬ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা

ব্যাংকের ৬৩ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশের ওপর হামলার মামলায় বগাসহ ১৩ আসামি কারাগারে

সীতাকুণ্ডে মহাসড়কে মেরামতের জন্য দাঁড় করানো বাসে লরির ধাক্কা, নিহত ৫

চট্টগ্রাম সিটি করপোরেশন: মেয়রের মেয়াদ শেষের আট মাসের কী হবে

সৌদি আরবে বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু