হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় র‍্যাবের হাতে গ্রেপ্তার সবুজ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল কর্মীর হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় মো. সবুজ (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ইমামপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ ও ৯-এর যৌথ আভিযানিক দল।

এর আগে ৬ এপ্রিল সকালে নগরের কোতোয়ালি থানাধীন বলুয়ার দীঘিরপাড়ে মো. মিনহাজ উদ্দিন (৩০) নামের এক যুবদল কর্মীকে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। আহত মিনহাজ নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার বাসিন্দা। এই ঘটনায় কোতোয়ালি থানায় আহত যুবদল কর্মীর বোনের করা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে সবুজের নাম রয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, ঘটনার পর এই মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে মামলার এজাহারনামীয় দুই নম্বর আসামি সবুজের অবস্থান শনাক্তের পর সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, মিনহাজ নিউমার্কেট এলাকায় একটি কাপড়ের দোকানের কর্মচারী। ঘটনার দিন সোমবার তিনি রিকশাযোগে নগরের জহুর হকার্স মার্কেটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় বলুয়ারদীঘির পাড়ে পৌঁছালে ধারালো কিরিচ, ছোরাসহ দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে সন্ত্রাসীরা। এ সময় মিনহাজের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।

এলাকাবাসী ও পুলিশের তথ্যমতে, গত শনিবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে নগরের বাকলিয়া থানাধীন মিয়াখান নগর ময়দার মিল এলাকায় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। মোরশেদ ও সোবহান নামে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত দুটি গ্রুপের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের গোলাগুলিতে শিশুসহ চারজন গুলিবিদ্ধ হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় আহত শিশুর বাবার করা মামলায় নগর পুলিশ অভিযান চালিয়ে শুটার ফারুকসহ বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে। ওই ঘটনার জেরে সোমবার মিনহাজ উদ্দিনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

জনগণের ৭০ শতাংশ রায়কে বিএনপি সরকারের অবজ্ঞার ফল শুভ হবে না: জামায়াত নেতা

চট্টগ্রামের হিজড়াখালে মিলল যুবকের লাশ

কর্ণফুলীতে বালুবোঝাই ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

সুর-ছন্দে মাতোয়ারা পাহাড়ি জনপদ

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়া প্রাইভেট কার থেকে ছিটকে তরুণীর মৃত্যু

অনলাইন গেমের জন্য টাকা না পেয়ে মাকে মারধর ছেলের, ভিডিও ভাইরাল

শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২

২৬ হাজার টন অকটেন নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

সীতাকুণ্ডে পাহাড় কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চালডাল ডটকমে আন্দোলনে নেতৃত্ব দেওয়া কর্মী ছাঁটাই, প্রতিবাদে কর্মবিরতি