হোম > সারা দেশ > চট্টগ্রাম

পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এস. খালেদ রোডের চট্টগ্রাম ক্লাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন—পার্ক ভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

এরপর পরিচালক ডা. মোহাম্মদ রেজাউল করিম বিগত বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন। ল্যাব পরিচালক ডা. মাহবুবুর রহমান চৌধুরি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফ আর্থিক প্রতিবেদন পেশ করেন।

সভায় প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সেবার মানোন্নয়ন এবং আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন—মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম. এ. হাসান চৌধুরি, গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মনছুরুল আলম, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, মিসেস আমেনা শাহিন, ক্যাপ্টেন আমান, ডা. আরমান জাহিদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পার্ক ভিউ হসপিটাল দেশের স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা প্রদানে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

‘মুরগি চোর’ বলা নিয়ে সালিস, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার হিড়িক, এক্সকাভেটর জব্দ

চট্টগ্রামে ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাত বাড়লেই বাড়ছে ভোগান্তি

জব্বারের বলীখেলায় চাঁদাবাজি ও জুয়া চলবে না: সিএমপি

প্রায় দেড় লাখ টন জ্বালানি নিয়ে ৪ জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে কারখানার নিরাপত্তা কর্মকর্তার কারাদণ্ড

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১