হোম > সারা দেশ > চট্টগ্রাম

লংগদুতে বন্য শূকরের আক্রমণে তিনজন আহত 

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে বন্য শূকরের আক্রমণে তিনজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চাইল্যাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, মো. শওকত আকবর, মো. জিয়াউল হক ও মো. মহিন। এর মধ্যে মো. মহিনকে গুরুতর অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে লংগদুতে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় আইনুল ইসলাম জানান, খেতে ধান কাটার সময় হঠাৎ পাহাড় থেকে লোকালয়ে চলে আসে একটি বন্য শূকর। শূকরটি অনেক বড় ছিল। পাহাড়িরা তাকে শিকার করার জন্য তাড়া করলে লোকালয়ে এসে সামনে যাকে পেয়েছে তাকেই কামড়েছে।

উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন

কমিশন-চার্জ নিয়ে বিরোধ, চট্টগ্রামে ফুডপান্ডা বয়কট অব্যাহত রাখার ঘোষণা

চা-বাগান কর্মকর্তার টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে পুলিশে দিল জনতা

ফটিকছড়িতে চা-বাগান কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, আটক ২

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে গাড়ি-ভ্যানের ধাক্কা, বিরোধের জেরে প্রতিমার শিল্পালয়ে হামলা