হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছয় বছরের ছেলে নিয়ে স্ত্রী নিখোঁজ, সন্ধান চেয়ে স্বামীর জিডি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় ছেলেসন্তানসহ এক গৃহবধূ নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন স্বামী সেলিম উদ্দিন। এ ঘটনায় গত মঙ্গলবার পটিয়া থানায় তিনি জিডি করেন। এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) ওই গৃহবধূ নিখোঁজ হন।

সেলিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সৌদি আরবে ছিলাম। গত ২ মাস ১৮ দিন আগে সৌদি আরব থেকে দেশে চলে আসি। আমি প্রবাসে থাকা অবস্থায় ফেনীর এক ব্যক্তির সঙ্গে স্ত্রী সম্পর্কে জড়ান।’ 

সেলিম বলেন, ‘আমাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। পরিবার নিয়ে সুখে সংসার চলছিল। এখন সব তছনছ হয়ে গেল। আমার দুই মেয়ে মা ও ভাইয়ের জন্য কাঁদছে। আমি আমার স্ত্রী ও ছেলেকে ফিরে পেতে চাই। আগের মতো তাদের নিয়ে সুখের সংসার করতে চাই।’ 

এ বিষয়ে জানতে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর মা কথা বলতে রাজি হননি। তবে গৃহবধূর চাচাতো ভাই কায়েস কথা বলে আজকের পত্রিকাকে বলেন, তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবাসীর স্ত্রী ও ছেলে নিখোঁজের বিষয়ে নিখোঁজ ডায়েরি করেছে। আমরা তাঁদের উদ্ধারে চেষ্টা করছি।’ 

 

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি