হোম > সারা দেশ > চট্টগ্রাম

শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘সুনায়না’ চট্টগ্রামে পৌঁছেছে। ছবি: আজকের পত্রিকা

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। আজ শুক্রবার (৮ মে) ‘সুনয়না’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। জাহাজটি বন্দরে ভিড়লে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার সফরকারী জাহাজের অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজটিকে স্বাগত জানায়। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ সেটিকে অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজের অধিনায়ক, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারসহ একটি প্রতিনিধিদল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। সফরসূচির অংশ হিসেবে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকেরা বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণের ঘাঁটি ও জাহাজ পরিদর্শন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করবেন। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকেরা ভারতীয় জাহাজ পরিদর্শন করবেন। এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। সে সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সফর শেষে ভারতীয় নৌবাহিনীর জাহাজটি ১০ মে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

হৃদ্‌রোগ প্রতিরোধে জীবনযাত্রা বদলের তাগিদ বিশেষজ্ঞদের

ফের চালু হলো ইআরএল

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন রাজপথে গড়াবে: নাহিদ ইসলাম

রাউজানের যুবককে চট্টগ্রাম নগরীতে ব্রাশফায়ারে হত্যা

আদালতের নির্দেশে পোড়ানো হয় কুকি-চিনের ৩১ হাজার পোশাক

১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে বন্দরে জাহাজ, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ব্যবসায়ীদের বাধা, উত্তেজনা

চট্টগ্রামে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি: নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াতপন্থীদের

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা জব্দ, কারাগারে ২