হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলী নদীতে গোসলে নেমে ২ কিশোর নিখোঁজ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

কর্ণফুলী নদীতে গোসলে নেমে ২ কিশোর নিখোঁজ। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক কিশোর হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩ টা) দুই কিশোরের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে ঘটনাস্থলে কাপ্তাই ফায়ার সার্ভিস ও থানা–পুলিশের সদস্যরা উপস্থিত হয়েছেন।

সীতাঘাট শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরি মহারাজ ও ৯ নম্বর শিলছড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মো সরোয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজ দুজন হলেন–চট্টগ্রাম নগরীর সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত (১৬)। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে জানান তাঁর সঙ্গে আসা সহপাঠীরা। নিখোঁজ আরেকজন হলো প্রিয়ন্ত দাশ (১৫)। সে শাওনের মাসিতো ভাই।

শাওনের সহপাঠী প্রীতম ঘোষ জানান, তারা নয়জন একসঙ্গে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশনঘাট থেকে একটি বোট নিয়ে কাপ্তাইয়ে ভ্রমণে আসে। কর্ণফুলী নদীর সীতার ঘাট আসার পর নয়জনের মধ্যে চারজন কর্ণফুলীতে গোসলে নামে। দুজন উঠতে পারলেও প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ ও চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। নিখোঁজ দুজনকে উদ্ধারে কাজ চলছে।’

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের

সড়কের গর্তে পড়ে গাড়ি ক্ষতিগ্রস্ত, চসিক মেয়র ও সিইওকে নোটিশ