হোম > সারা দেশ > চাঁদপুর

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত কিশোর সাইমুনের মৃত্যু 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত কিশোর সাইমুন (১৪) মারা গেছে। আজ শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির সুপার ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়। 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব সাইমুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাইমুন হাজীগঞ্জ পৌর এলাকার মিঠানিয়া এলাকায় ভাড়া বাসায় থাকত। স্থানীয় একটি হিফজ খানায় হিফজুল কুরআন বিভাগে সাইমুন পড়াশোনা করত। তাদের মূল বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামে। 

সাইমুনের বাবা মো. ইউনুস কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘সাইমুন আমার একমাত্র ছেলে। ঘটনার সময় সে একটি কাজে হাজীগঞ্জ বাজারে যায়। সেখানে সে বড় মসজিদে এশার নামাজ পড়ে বাসায় ফেরার জন্য একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় দুই গ্রুপের মারামারির মধ্যে পড়ে গুরুতর আহত হয়। 

পরে অজ্ঞাতরা তাকে ওই অবস্থায় ফেলে রেখে যায়। স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ মুন হসপিটালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করা হয়। 

সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে শনিবার দুপুরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকাতে আজ রাত ৮টার দিকে ধানমন্ডির সুপার ম্যাক্স হাসপাতালে তার মৃত্যু হয়।’

বিদায়ের দিনে ১৪ জনকে পদায়ন চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের, সমালোচনার মুখে রাতেই বাতিল

নিজের ব্যানার নিজেই ছিঁড়লেন চসিক মেয়র

সিএমপিতে যোগ দিলেন নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী

পুলিশের সোর্স হত্যা: শীর্ষ মাদক কারবারি ‘ডাইল করিম’সহ ৯ জনের যাবজ্জীবন

প্লাস্টিকের বোতলে তেল নিতে পাম্পে ভিড়

চট্টগ্রামে চাঁদা না পেয়ে প্রবাসীকে জখম, আদালতে মামলা

চট্টগ্রামে ১৯ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা শুরু

দুদকের মামলায় ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে

চাকসুর পাঠাগার সম্পাদকের ওপর অতর্কিত হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড: জঙ্গল সলিমপুরে আবার ‘সক্রিয়’ ইয়াছিন বাহিনী