হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে পাচারের আগেই ধরা পড়ল বিলুপ্তপ্রায় ধনেশ পাখি

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি 

উদ্ধার হওয়া ধনেশ ও টিয়া পাখিসহ বন কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

একটি খোলা মাঠে রেখে যাওয়া হয়েছিল তিনটি দুর্লভ পাখি। পাচারের ঠিক আগমুহূর্তে খবর পৌঁছায় বন বিভাগের কাছে। ছুটে আসে দল, উদ্ধার হয় বিলুপ্তপ্রায় দুটি পাকড়া ধনেশের বাচ্চা এবং একটি টিয়া পাখি।

সোমবার (৯ জুন) পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই ও কর্ণফুলী রেঞ্জের যৌথ অভিযানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে চৌধুরীছড়া কাঁঠালতলা এলাকায় পাখিগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক আবু কাওসারের নেতৃত্বে একটি দল।

উদ্ধার হওয়া ধনেশ ও টিয়া পাখিসহ বন কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

অভিযানে উপস্থিত ছিলেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি স্টেশন কর্মকর্তা এস এম মহিউদ্দিন চৌধুরী, কর্ণফুলী সদর বিট কর্মকর্তা মুনিরুল ইসলাম ও রেঞ্জ সহায়ক ওসমান গণি।

রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, ‘পাকড়া ধনেশ একটি সংকটাপন্ন প্রজাতি। সচরাচর দেখা যায় না। তবে কাপ্তাই জাতীয় উদ্যানে মাঝেমধ্যে এদের দেখা মেলে। পাচারের আগেই উদ্ধার করাটা গুরুত্বপূর্ণ সাফল্য।’

অভিযান শেষে উদ্ধারকৃত পাখিগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এভিয়ারি অ্যান্ড ইকোপার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা