হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে সাংবাদিককে লক্ষ্য করে গুলি, শিশুসহ গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজনই বর্তমানে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। আজ সোমবার পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

গতকাল রোববার দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন এস এম কামরুল ইসলাম (৫২) ও ৫ বছর বয়সী শিশু মো. রাফি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত আজ আজকের পত্রিকাকে বলেন, ‘কামরুল ইসলাম তাঁদের বাড়ির অদূরে একটি চা দোকানে বসে ছিলেন। শিশুটিও সেখানে বসা ছিল। আমরা জানতে পেরেছি, ১০-১২ জন লোক অতর্কিত এসে কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাঁর সঙ্গে শিশুটিও গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি।’ 

ওসি আরও বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে।’

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন দুজনকেই হাসপাতালে আনা হয়। পরে কামরুলকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে এবং রাফিকে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রাফি পেটে গুলিবিদ্ধ হয়েছে। তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।’

এদিকে আহত কামরুল ইসলাম ‘দি ডেইলি ইভিনিং নিউজ’ নামে একটি পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছে।

চমেক হাসপাতালে থাকা কামরুলের ছোট ভাই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এলাকায় পাহাড় কাটা, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সোচ্চার থাকায়, তাঁর ভাইয়ের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। কামরুল চট্টগ্রাম শহরে থাকেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামে এসেছিলেন।’

চট্টগ্রামে নওফেলের বাসভবনে আবারও অগ্নিসংযোগের চেষ্টা

পতেঙ্গায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

চট্টগ্রামে গ্যাস পরিস্থিতির উন্নতি, স্বাভাবিক হতে আরও ৩ দিন

চব্বিশের জুলাইয়ে পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, সে দৃশ্য আপনারা কি দেখেননি: জুবাইরুল

জ্বালানি খাতকে বেসরকারীকরণে উদ্বেগ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের

চট্টগ্রামে ৩ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ব্যাগে লাখ ইয়াবা, জব্দ তালিকায় ‘৪০০ পিস’

চট্টগ্রাম-কক্সবাজার রুট: দোহাজারীতে আটকা ট্রেনের গতি

‘দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?’: চট্টগ্রামের এসপির উদ্দেশে সন্ত্রাসী রায়হানের পোস্ট

গ্যাস-সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন