হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

নঈম উদ্দিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুতায়িত হয়ে নঈম উদ্দিন (২০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১০টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় আবদুল সবুর ম্যানশনে মো. আমীনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নঈম উদ্দিন উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছোট। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরু বলেন, ইলেকট্রিক মিস্ত্রি নঈম উদ্দিন চার দিন ধরে তিন সহযোগীসহ বাড়িটিতে ইলেকট্রিকের কাজ করছিলেন। আজ সকালে কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন তিনি। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা