হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ফারুকীপাড়া এলাকায় আজ দুপুরে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের পটিয়ায় বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ফারুকীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবান থেকে ছেড়ে আসা পূর্বাণী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা পাঁচ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চমেক হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেট কার রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ফটিকছড়িতে ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

চবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি রনি ও সেক্রেটারি খালিদ

চট্টগ্রাম বন্দরের অ্যাকশন শেডের আগুন নিয়ন্ত্রণে

ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: পাসপোর্ট জমা দিলেন এস আলমের ভাই আব্দুল্লাহ

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী

চট্টগ্রামে পাচারকালে কয়লাসহ চোরাই মালামাল জব্দ

গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

‎সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, কক্ষে মিলল চিরকুট

চট্টগ্রাম বন্দর: বাড়ছে বন্দরের জলসীমা